টাইগারদের হোয়াইটওয়াশ করতে নেমে বিপাকে আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮৯ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে আফগানারা।
আফগান শিবিরে ধস নামান পেসার শরিফুল ইসলাম। তিনি ৯ ওভারে ২১ রানে ৪ উইকেট শিকার করেন। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি ও আব্দুর রহমান।
আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি এবং বাঁ-হাতি স্পিনার জিয়াউর রহমানকে আউট করেন তাইজুল।
দ্বিতীয় ওয়ানডেতে ১৪৫ রানের ইনিংস খেলা আফগান ওপেনারকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। আর নজিবুল্লাহ জাদরানকে আউট করেন সাকিব আল হাসান।
সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ৩৩১ রান করে ১৪২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে আফগানরা।
এবিএস





