ভারতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে (এস এ গেমস) পদকজয়ী নৌ-বাহিনী সদস্যদের সংবর্ধনা দিয়েছেন নৌ-প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

মঙ্গলবার দুপুরে নৌ-সদরের সাগরিকা হলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে নৌ বাহিনী।

সংবর্ধনা পেলেন বাংলাদেশের স্বর্ণকন্যা মাহফুজা খাতুন শীলা, যিনি দু’টি স্বর্ণ এনেছেন দেশের পক্ষে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দু’টি স্বর্ণসহ ১৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন নৌ-বাহিনীর এ সদস্যরা।

গেমসে এ বাহিনীর ৩৯ ক্রীড়াবিদ এবং পাঁচজন অফিসিয়াল অংশ নেন।

নৌ-প্রধান সবাইকে অভিবাদন জানিয়ে তাদের প্রশিক্ষণে যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন, যাতে দেশের পক্ষে তাদের অর্জন আরও বাড়ে। সেনাপ্রধানের মতো নৌ-প্রধানও এ খাতে বাজেট বাড়ানোর কথা বলেন।

এমবি