জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সোমবার মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৫০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেট পরার পর মাঠে আসেন অস্ট্রেলিয়ার মিশেল জনসন।

এসেই ব্যাট চালাতে থাকেন তিনি। মাত্র ১০ বলে ২০ রান করেন তিনি। যেখানে ২টি চার ও ১টি ছক্কার মার ছিল। মজার ব্যাপার হল ৪৭তম ওভারে জিম্বাবুয়ের পানি ইয়াঙ্গারার একটি বল লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান জনসন। বলটি গিয়ে কমেন্ট্রি বক্সের কাচে আঘাত হানে। ভেঙে যায় কাচ।

আর কাচের গুড়া ধারাভাষ্যকার পোমি মাংবোয়ার শরীরে ছিটকে পরে। ভিডিওতে দেখা যায় কাচের গুড়া শার্ট খুলে ঝেড়ে ফেলছেন মাংবোয়া।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই