এর আগে কুমিল্লার দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকার এবং রবিন দাসকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা দল। এরপর আহমেদ শেহজাদও ফিরে যান ১৯ রান করে।

তবে অধিনায়ক নাসির হোসেন এবং মোহাম্মদ মিঠুনের জুটিতে এগিয়ে যেতে থাকে ঢাকা। তবে ৫১ রানের জুটি ভেঙে যায় মিঠুনের আউটে। মোসাদ্দেক হোসেনের শিকার হেয়ে ফিরে যান ৩৬ রান করে।

অধিনায়ক নাসির এরপর দলকে এগিয়ে নিতে থাকেন। তুলে নেন অর্ধ-শতক। তাকে শেষ পর্যন্ত যোগ্য সঙ্গ দেন আরিফুল হক তবে দলের হার ঠেকাতে পারেনি এই দুই ব্যাটার।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ঢাকা সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান।

ঢাকার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন নাসির। এছাড়া আরিফুল অপরাজিত থাকেন ২৪ রানে। কুমিল্লার পক্ষে ১টি করে উকেট নেন তানভীর ইসলাম এবং হাসান আলি।

প্রসঙ্গত, বর্তমানে ৬ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে কুমিল্লা।

এন