শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ঢাকা মহামেডান ৩-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গলের কাছে। তাই ৩০ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রাম আবাহনী ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কলকাতার ক্লাবটিকে পেল।
মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই সুযোগ পেয়েছে মোহামেডান। ডানপ্রান্ত দিয়ে অরূপের থ্রু পাস থেকে বল পেয়ে মোবারক প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে মাইনাস করেন। সেই বলে পা ছোঁয়াতে পারেননি জীবন। ৫ মিনিটে মাসুক মিয়া জনির থ্রু মোবারক মাইনাস করেন অরূপকে। সেই বলে অরূপের ক্রসে পাওয়া বল জীবনের হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়।
দু’দুবার মোহামেডান সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ১০ মিনিটে ইস্টবেঙ্গল ঠিকই গোল করে এগিয়ে যায়। ৪ মিনিটের ব্যবধানে আবারও গোল মিস করেছেন মোহামেডানের জীবন। অরূপের বাড়ানো বল ফাঁকায় পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন তিনি। তাই ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে ইয়োন্টা মাইকেলের পা থেকে বল কেড়ে নিয়ে তা জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ রফিক (২-০)। ৫৮ মিনিটে তৃতীয় গোল করে ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন ইস্টবেঙ্গলের রন্টি মার্টিন্স (৩-০)। এটি ছিল ম্যাচে তার দ্বিতীয় গোল।
এআই





