ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে কলকাতার প্রতিপক্ষ কিংস ইলাভেন পাঞ্জাব। মঙ্গলবার রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলই কোনো পরিবর্তন ছাড়া একাদশ সাজিয়েছে। সাকিব আল হাসান আজ অনুমিতভাবেই খেলছেন।

কলকাতা নাইট রাইডার্স এর আগের তিন ম্যাচে দুটিতে জয় পায়। প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে থাকলেও তৃতীয় ম্যাচে ফিরে সাকিব দলের জয়ে অবদান রাখেন। ৩ ওভারে ১৮ রান দেন নিজের বোলিং স্পেলে। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি সাকিব। এর আগে জয়ের স্বাদ নেয় কেকআর।

এম আর