দেখতে দেখতে শেষ হয়ে আসল ইউরোপের সেরা হওয়ার লড়াই চ্যাম্পিয়ন্স লিগ। সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফাইনালের স্বপ্ন দেখার তালিকায় আরো রয়েছে স্প্যানিশ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংলিশ ক্লাবগুলো মধ্যে চেলসি নাম লেখাতে পেরেছে শেষ চারে। তবে কে কার মুখোমুখি হবে সেটা অনিশ্চত ছিল। এবার তারও সুরাহা হয়ে গেল। সেমিফাইনালের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্য সেমিতে ফাইনালে খেলতে লড়াই করবে ইংলিশ ক্লাব চেলসি ও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।
২০১১-১২ মৌসুমের পর চতুর্থবারের মতো কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। সেমিফাইনালের প্রথম লেগের লড়াই হবে ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল। আর দ্বিতীয় লেগের লড়াই হবে ২৯ ও ৩০ তারিখ।
গত আসরের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রতিশোধ নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আগের আসরে সেমিফাইনালে জার্মান ক্লাবটির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা। এবার এক জার্মান ক্লাবকে হারালেও সামনে আরেক জার্মান। তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ রয়েছে শক্ত অবস্থানে। টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। শেষ আটের লড়াইয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে দলটি।
এদিকে গতবার সেমিফাইনালে খেললেও এবার কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারেনি বার্সেলোনা। তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে লা লিগায় প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হবে তারা। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)'র কাছে হারলেও দ্বিতীয় লেগে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রেখেছে চেলসি।
খেলা
সেমিতে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল, চেলসির মুখোমুখি অ্যাটলেটিকো
দেখতে দেখতে শেষ হয়ে আসল ইউরোপের সেরা হওয়ার লড়াই চ্যাম্পিয়ন্স লিগ। সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফাইনালের স্বপ্ন দেখার তালিকায় আরো রয়েছে স্প্যানিশ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ





