এশিয়ার আট দলের অংশগ্রহণে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টূর্নামেন্টে চলতি বছরের ১৫ মার্চ শুরু হবে। প্রথম বারের মত শুরু হওয়া টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ।বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমটাই জানিয়েছেন।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, নেপাল,আরব আমিরাত ও হংকংকে নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

পাপন বলেন,টেস্ট খেলুড়ে দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দলের প্লেয়াররা খেলবেন এই টুর্নামেন্টে। দেশগুলো নিজ নিজ দলে জাতীয় দলের চারজন প্লেয়ার নিতে পারবে। আর সহযোগী দেশগুলোর জাতীয় দলই খেলবে’

জানাযায়, টুর্নামেন্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সবকিছু বিবেচনা করে বাংলাদেশেই বসছে এর প্রথম আসর।

নাজিব