সুপারম্যানখ্যাত বাংলাদেশের ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান তার সাফল্যের সম্মান পেলেন ।ডাক পেলেন ইংলিশ সাসেক্স ক্লাবে।
ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্স থেকে ডাক পেলেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আগামী গ্রীষ্মে দলটির সীমিত ওভারের ক্রিকেটের জন্য নেওয়া হয়েছে বাংলাদেশের তরুণ এ বোলারকে। আগামী সার্কস ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট লিগেই দেখা যাবে তাকে।
২০১৬ সালে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সাসেক্সে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। এর আগে গত জুলাইয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর এই দলে নাম লেখান।
গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-২০ ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১ কোটি ৪০ লক্ষ ভারতীয় রুপির বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন মুস্তাফিজ।
সত্যিই বাংলাদেশের বিস্ময় বালক উদীয়মান তরুন ক্রিকেটার সুপারম্যান মুস্তাফিজ বিস্ময়াবিভূত করেছে ক্রিকেট বিশ্বকে। তার প্রমাণ মিলেছে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে।
আইএস





