বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার শুরুতেই দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। কাইল অ্যাবটের করা ম্যাচের দ্বিতীয় ওভারে আউট হয়েছেন কুশল পেরেরা (৩)। আবার চতুর্থ ওভারে সাত বলে শূন্য রান করে মাঠ ছাড়েন লংকান ব্যাটিং অস্ত্র তিলেকারত্নে দিলশান।

এর আগে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ম্যাচটিতে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডেতে অভিষেক ঘটতে যাচ্ছে স্পিনার থারিন্দু কুশলের। বিশ্বকাপ ক্রিকেটের নকআউট পর্বে খেলোয়াড় অভিষেকের ঘটনা এর আগে বিশ্ববাসী দেখেছিল একবারই। ১৯৭৯ সালে সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ঘটেছিল লারকিনসের।

কেএইচ