চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল চেলসি। মঙ্গলবার গ্যালাতাসারেকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন কোচ হোসে মরিনহোর শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে অপর দুই ক্লাব আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেও প্রথম ইংলিশ দল হিসেবে চেলসি কোয়ার্টার ফাইনালের টিকেট পেল।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে স্যামুয়েল ইতো এবং গ্যারি কাহিলের গোলে চেলসি শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে তুরস্কের দল গালাতাসারের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে ওঠে।
ম্যাচ শেষে চেলসি ম্যানেজার হোসে মরিনহো বলেছেন, ‘গত মৌসুমে যখন চেলসি ইউরোপা লিগ জিতেছিল তখন এটা ভিন্ন পর্যায়ে ছিল। এখন আমরা চ্যাম্পিযনস লিগের শেষ আটে অর্থাৎ বিশ্বের সেরা আটটি ক্লাবের মধ্যে জায়গা করে নিয়েছি। এটা ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের এটা প্রাপ্য ছিল।’
ম্যাচটিতে মূলত চেলসির সাবেক খেলোয়াড় দিদিয়ের দ্রগবার উপরই সকলের দৃষ্টি ছিল। স্ট্যামফোর্ড ব্রিজে পুনরায় তাকে পেয়ে সমর্থকরাও ছিল উচ্ছ্বসিত। এখনো এই মাঠে তাকে নায়কই মনে করা হয়। ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই আইভরিয়ান তারকার পেনাল্টিতেই বায়ার্ন মিউনিখকে পরাজিত করে চেলসি শিরোপা জিতেছিল। সেই স্মৃতি এখনো সমর্থখদের মনে সমান উজ্জ্বল।
ইস্তানবুলে চেলসি গত মাসে ১-১ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবাদে অনেকটাই এগিয়ে ছিল। তাই অনেকটা নির্ভার হয়ে মাঠে নামা চেলসিকে ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যেই এগিয়ে দেন স্যামুয়েল ইতো। গালাতাসারের অফসাইড ট্র্যাপকে ফাঁকি দিয়ে ক্যামেরুনের এই স্ট্রাইকার শক্তিশালী শটে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করেন। এই নিয়ে ইতো চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে ৩০তম গোল করলেন। কিন্তু এর বিপরীতে দ্রগবাসহ পুরো গালাতাসারে নিজেদের মোটেই মেলে ধরতে পারেনি।
কর্নার থেকে টেরির হেড মুসলেরা রক্ষা করলেও ফিরতি বলে কাহিল প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে দ্বিতীয় গোল করলে রবার্তো মানচিনির দল আর ঘুড়ে দাঁড়ানোর সুযোগ পায়নি। বিরতির পরে অবশ্য মানচিনি তিন জনকে দিয়ে রক্ষণভাগ নতুন করে সাজালেও ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে আর পেরে উঠেনি।
খেলা
শিরোপা আরো কাছে চেলসি
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল চেলসি। মঙ্গলবার গ্যালাতাসারেকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন কোচ হোসে মরিনহোর শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে অপর দুই ক্লাব আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি





