বাঁহাতি লেগ স্পিনার হিসেবে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৯২ সালে প্রথম হ্যাটট্রিক করেছিলেন জনি ব্রিগস। দ্বিতীবারের মতো বাঁহাতি স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টে হ্যাটট্রিক করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হেরাথ।

শ্রীলঙ্কান কোনো বোলার হিসেবে দ্বিতীয় বারের মতো টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন রঙ্গনা হেরাথ। শুক্রবার তার হ্যাটট্রিকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট  হয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে ১৯৯৯-২০০০ সালে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লঙ্কান ক্রিকেটার নুয়ান জয়সা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে তার কাতারে গিয়ে দাড়ালেন হেরাথ।

গল টেস্টে হ্যাটট্রিকের মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন হেরাথ। এই হ্যাটট্রিকের মধ্য দেয়ে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন হেরাথ। লঙ্কান এই স্পিনার হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ১৩৯ দিনে। আর টেস্ট ক্রিকেটে এটি ৪১তম হ্যাটট্রিক।

এফএফ