লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে লড়তে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১টায় লেভান্তের বিপক্ষে মাঠে নামবে গত মৌসুমের রানার্স আপ দলটি।
এবার দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথম তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। এদিকে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে লিগের ২০ দলের মধ্যে তলানিতে আছে লেভান্তে।
এমন বিস্তর পার্থক্য থাকার পরও আশার আলো দেখতে পারে লেভান্তে। কারণ কুইতাত ভ্যালেন্সিয়ায় বার্সাকে স্বাগত জানাবে তারা। এছাড়া সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছিল দলটি।
তবে জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষে থাকাই লক্ষ্য কোচ লুইস এনরিকের শিষ্যদের। লেভান্তের সঙ্গে সর্বশেষ ম্যাচটিতে ড্র করলেও এর আগের পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল তারা। এবার লেভান্তের মাঠে হাসির অপেক্ষায় থাকছে মেসিরা।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





