ব্রাজিল বিশ্বকাপে দলকে সাফল্য এনে দেয়ায় কোচ হোসে পেকারম্যানের সঙ্গে আরো চার বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করল কলম্বিয়ার ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার সাথে থাকবেন বিশ^কাপের অন্যতম সফল এই কোচ।

কলম্বিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে ৬৪ বছর বয়সী এই আর্জেন্টাইনের সাথে বিশ্বকাপের সফলতার পরেই চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেকারম্যানের অধীনে কলম্বিয়া বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি এই সাফল্যে পেকারম্যানের ভূয়ষী প্রশংসা করে তাকে দলে রেখে দেবার সিদ্ধান্ত নেয়।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিলেও তাদের তারকা স্ট্রাইকার জেমস রদ্রিগেজ সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই