প্রথম স্পেনিশ ফুটবলার হিসেবে ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ফুটবল ক্যারিয়ারে ২৮ বা তার বেশি বয়সী খেলোয়াড়দের বিভিন্ন অর্জনের জন্য মূলত এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার জেতার দৌড়ে বার্সেলোনার এ তারকা পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এছাড়া পুরস্কারের সম্ভাব্য তালিকায় এ বছর আরও ছিলেন ফ্রাঙ্ক রিবেরি, ওয়েন রুনি,ম্যানুয়েল ন্যয়ার, আন্দ্রে পিরলো, থিয়াগো সিলভা, ইয়াইয়া তোরে, থিয়েরি হেনরি ও ব্রাজিলের নারী ফুটবলার মার্টা।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইনিয়েস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, 'আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'
জেআই





