জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়। ফলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন তিনি।
বুধবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন এনামুল। গত ম্যাচে ৮০ রান করা এই ব্যাটসম্যানই এদিনও হাফ-সেঞ্চুরি পার করেন। এগিয়ে যান সেঞ্চুরির দিকে। কিন্তু আবারও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ থেকে বিদায় নিতে হল তাকে।
কামুঙ্গুজির বলে ক্যাচ আউট হওয়ার আগে খেলেছেন ১২০টি বল। নয়টি বাউন্ডারি খেলে করেছেন ৯৫ রান।
জেডআই





