এবারের ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সারিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে আসন নিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
বুধবার নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই দুই গোল এবং টুর্নামেন্টের চতুর্থ গোল উদযাপন করেন তিনি।
মেসির জোড়া গোলে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা।
মেসি-নেইমারদের পেছনে তিন গোল করে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা, জার্মান থমাস মুলার, ডাচ তারকা রবিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





