‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই। আইনের লোকদের আমি বলেছি, নীতি নির্ধারকদের বলেছি, ফেয়ার ইলেকশন যেন হয়।’জনগণ যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব।

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা নড়াইলের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

মাশরাফি বিন মর্তুজা বলেন, অতিউৎসাহী কোনো নেতাকর্মী যেন বিরোধী প্রার্থীর প্রতি কোনো প্রকার অসদাচরণ না করে সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন।

এমপি নির্বাচিত হলে নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকলে জেলার বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, এনামুল কবির টুকু, কার্ত্তিক দাস, শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম, মলয় নন্দী, হাফিজুল করিম নিলু, মনীর চেধুরী ও মুন্সি আদাদুর রহমান প্রমুখ। 

 

এএস