টেস্টে ইনিংসের শুরুতে খেলতে নেমে শেষ পর্যন্ত ব্যাট হাতে টিকে থাকা ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন ভারতের চেতেশ্বর পুজারা। এর আগে এই তালিকায় বাংলাদেশের জাভেদ ওমরসহ ৪৮ জন ক্রিকেটার ছিলেন। তার সঙ্গী হলেন পুজারা।
কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ওপেনার হিসেবে প্রথম ইনিংসে খেলতে নেমে ১৪৫ রানের অপরাজিত থাকেন ভারতের চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ভারত ৩১২ রানে অলআউট হলেও, ওপেনার হিসেবে নেমে অপরাজিত থেকে যান পূজারা।
তালিকায় একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন সাবেক ওপেনার জাভেদ ওমর। ২০০১ সালের ১৯ এপ্রিল বুলাওয়েতে জিম্বাবুয়ের এমন কীর্তি গড়ে রেকর্ড বইয়ে নাম লেখান জাভেদ। ওই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে ২৭৭ মিনিট ব্যাট করে ১৬৮ বলে ১০টি চারের সহায়তায় অপরাজিত ৮৫ রান করেন জাভেদ।
জেডআই





