সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। আগে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে জিম্বাবুইয়ানরা মাত্র ১৬৮ রানেই গুটিয়ে গেছে।

শনিবার হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে জিম্বাবুয়ের একমাত্র এল্টন চিগুম্বুরা ছাড়া আর কেউই ভালো করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৪১ রান আসে চিগুম্বুরার ব্যাট থেকেই।

মূলত ভারতের পেসাররাই ধসিয়ে দিয়েছেন স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। জাসপ্রিত বুমরা ৯.৫ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অন্য দুই পেসার ধবল কুলকার্নি ও বারিন্দার স্রান নিয়েছেন ২টি করে উইকেট।

একটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও অভিষিক্ত যুজবেন্দ্র চাহাল। চাহালের সঙ্গে দিন ওয়ানডে অভিষেক হয়েছে করুন নাইর ও লোকেশ রাহুলেরও।

এফএফ