বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোনের মধ্যকার ম্যাচের চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইম ব্যাংক সাউথ জোনের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। তইবুর রহমান ২ ও মোহাম্মদ মিথুন ২ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ওয়ালটন সেন্ট্রাল জোনের থেকে এখনো ২৯৮ রানে পিছিয়ে আছে তারা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট এগিয়ে শুক্রবার সকাল ৯টায় চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
বৃহস্পতিবার তৃতীয় দিনে প্রথম ইনিংসে সবকটি উইকেটে হারিয়ে ৩৮১ রান করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
জবাবে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করে প্রাইম ব্যাংক সাউথ জোন। সেখান থেকে শুক্রবার চতুর্থ ও শেষ দিনের খেলা করেছে তারা।
এই ম্যাচে প্রথম তিন দিনই বৃষ্টি বাগড়া দিয়েছিল। বুধবার দ্বিতীয় দিনে একটি বল মাঠ গোড়ানো ছাড়াই দিনের খেলা পরিত্যক্ত হয়।
মাঠ ভেজা থাকায় বৃহস্পতিবার তৃতীয় দিনেও খেলা শুরু হয় দুপুর ১টায়। প্রথম দিনে শেষ সেশনে একটি বলও খেলা হয়নি।
এসএইচ





