লা লিগায় শনিবার মালাগার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। তবে চোটের কারণে এই ম্যাচ মিস করতে পারেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
ক্লাবের মুখপাত্রের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা জানিয়েছে, শুক্রবার অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পান নেইমার। যে চোট অনেকটা লিওনেল মেসির মতোই।
লা লিয়ায় বার্সার সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পায়ের পেশির চোটের কারণে ম্যাচের প্রথমার্ধের পর খেলতে পারেননি মেসি।
পরে কোপা ডেল রেতে এই বিলবাওয়ের বিপক্ষেই প্রথম লেগের ম্যাচটি মিস করেন আর্জেন্টিনা তারকা।
অবশ্য মালাগার বিপক্ষে শনিবারের ম্যাচে মেসির ফেরার কথা। তবে শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন নেইমার। যদিও বার্সার পক্ষ থেকে নেইমারের চোট নিয়ে তেমন কিছু বলা হয়নি। শুক্রবার ম্যাচ-পূর্ববতী সংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকও নেইমারের চোট নিয়ে কিছু বলেননি।
বর্তমানে ১৬ গোল নিয়ে লা লিগার এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার।
এমকে





