ইংল্যান্ডের দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ব্রাংক্রাফট ১৩ ও ডেভিড ওয়ার্নার ৭ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে অজিদের বোলিং তোপে ১৯৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। মিচেল স্টার্ক, হ্যাজেল উড ও নাথান লায়ন ৩টি করে উইকেট নিয়েছেন। অন্যদিকে প্যাট ক্যামিন্স নিয়েছেন ১টি উইকেট।
এদিন দলের পক্ষে অধিনায়ক জ রুট সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়াও বারিসটো ৪২ ও মঈন আলী করেছেন ৪০ রান।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন রবিবার (২৬ নভেম্বর) ২৬ রান পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে সফরকারীরা। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের।
প্রথম উইকেটের পতন ঘটে মাত্র ১১ রানে। এরপর ১৭ রানে দ্বিতীয়, ৬২ রানে তৃতীয়, ৭৪ রানে চতুর্থ ও ১১৩ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর ১৫৫ রানে ষষ্ঠ, ১৮৫ রান সপ্তম, ১৯৪ রানে অষ্টম এবং ১৯৫ রানে নবম ও দশম উইকেট পড়ে যায়।
ইংল্যান্ড : কুক, স্টন ম্যান, ভিনসি, রুট, ম্যালান, আলী, ব্রিসটও, ওকস,ব্রড,বল, অ্যান্ডারসন,
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ব্রাংক্রাফট, খাজা, স্মিথ, হ্যান্ডসকম্ব, মার্শ, পেইনি, স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, নাথান লায়ন।





