ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আ হ ম মোস্তফা কামাল। বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ক্রিকেটকে কলুষিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তিনি ক্রিকেটকে কলুষিত হতে দিতে পারেন না এমন মন্তব্য করে তিনি বলেন, শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয়েছে, বিশ্ববাসী প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে। এতে প্রকৃতপক্ষে ক্রিকেটই বিজয়ী হয়েছে।
তিনি আরো বলেন, যারা অসংবিধানিক কাজ করতে পারেন তাদের সঙ্গে আমার কাজ করা সম্ভব নয়। আইসিসি সভাপতি ছাড়া কেউ ট্রফি তুলে দিলে তা হবে সংবিধান পরিপন্থী। আপনারা সংবিধান পরিপন্থী কাজ করবেন না।
মুস্তফা কামাল বলেন, আমাদের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি এর বিচার যেন আমরা পাই। এর আগে বেলা সাড়ে ১২টায় থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন আইসিসি সভাপতি।
এআর





