সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বে পঞ্চম থেকে অষ্টমস্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজ বাহিনী।
ম্যাচের ১৩ মিনিটে ফরহাদ শিতুল ফিল্ড থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন (১-০)। ধারাবাহিক আক্রমণের মুখে ১৬ মিনিট পর দ্বিতীয় গোল পায় লাল সবুজরা। এ সময় হাসান জুবায়ের গোল করে ব্যবধান বাড়ান (২-০)। ম্যাচের ৩৪ মিনিটে মইনুল ইসলাম ফিল্ড গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে দেন (৩-০)।
এই জয়ের ফলে এখন ইউক্রেনের বিপক্ষে পঞ্চমস্থানের জন্য লড়তে হবে বাংলাদেশকে। রোববার বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি শুরু হবে।
জেডআই





