বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তার ব্যাটে ভর করে সুবিধাজনক স্থানে আছে অসিরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন অ্যারোন ফিঞ্চ (৭৩) ও স্টিভ স্মিথ (১০৫)।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে বিরাট কোহলির তালুবন্দী হন ডেভিড ওয়ার্নার। ৭ বলে মাত্র ১২ রান করেই বিদায় নিলেন তিনি।
এরপর ক্রিজে এসে ফিঞ্চের সঙ্গে দলের রানের চাকা ঘুরান স্মিথ। দেখতে দেখতে করে ফেলেন সেঞ্চুরি। ৮৯ বলে ১০টি চার ও ২টি ছক্কায় শতরান পূর্ণ করেন।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
জেডআই





