আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলে ফিরছেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার মারিও মান্দজুকিচ। পায়ের গোঁড়ালির ইনজুরির কারণে শেষ দু’ম্যাচ খেলতে পারেননি তিনি।

স্প্যানিশ লিগে কর্দোভার বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে ৬২ মিনিটেই মাঠ ছাড়েন মান্দজুকিচ। ফলে চিকিৎসকের পরামর্শে কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাকে। বিশ্রাম শেষে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন মান্দজুকিচ। অনুশীলনে মান্দজুকিচকে নিবিড় পর্যবেক্ষণ করেন দলের কোচ ডিয়াগো সিমিওনে। পরে কোচ নিজেই নিশ্চিত করেন রিয়ালের বিপক্ষে খেলবেন মান্দজুকিচ।

বার্য়ান মিউনিখ ছেড়ে চলতি মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন মান্দজুকিচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ২০ গোল করেছেন ২৮ বছর বয়সী মান্দজুকিচ।

জেডআই