মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও সফরকারী ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছেন। মিরাজের ঘূর্ণিজাদু রীতিমত কাঁপছে ধরিয়েছে ইংলিশ শিবিরে।

শুক্রবার প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশ ২২০ রানে গুটিয়ে যায়। এরপর শেষ বিকালে ঘূর্ণি বলের ভেলকি দেখান সাকিব-মিরাজরা।

৪২ রানেই তুলে নেন ৩ উইকেট। এর দু'টিই পান মিরাজ। তার বলে ফিরে যান ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স।

দ্বিতীয় শনিবার সকালেও আঘাত হানান দায়িত্বটা মিরাজ নিজের কাঁধে তুলে নেন। মঈন আলীকে সরাসরি বোল্ড করে শুরু করেন।

এরপর তার বলে ফিরে যান জনি বেয়ারস্টো ও জাফর আনসারি। এর মধ্যে জাফর আনসারিকে দ্বিতীয় স্লিপে শুভাগত হোমের ক্যাচ বানিয়ে টানা দুই টেস্টে ৫ উইকেট তুলে নেন ডান হাতি এই স্পিনার। আর নবম উইকেটে ৯৯ রানের জুটি ভাঙেন মিরাজ ওকসকে এলবিডব্লিউ করে। এর ফলে ৮২ রান দিয়ে তিনি তুলে নেন ৬ উইকেট।

এরআগে চট্টগ্রামে অভিষেক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে ৬ উইকেট নেয়ার রেকর্ড গড়ে চমক দেখান স্পিনার মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই তিনি তুলে নেন ৫ উইকেট। পরের ইনিংসে পান একটি উইকেট।

মিরাজের শিকার হওয়াদের তালিকায় রয়েছেন- জো রুট, গ্যারি ব্যালান্স, বেন ডাকেট, মঈন আলী, জনি বেয়ারস্টো ও স্টুয়ার্ট ব্রড।

প্রথম শ্রেণীর ক্রিকেটে মিরাজ খেলেছেন এ পর্যন্ত ১২টি ম্যাচ। ১৪ ইনিংস ব্যাট করে তিনি করেছেন ৫২৪ রান। আর বল হাতে ১৯ ইনিংসে বল করে নিয়েছেন ৪১টি উইকেট।

অভিষেক ম্যাচে ৬ উইকেট সংগ্রহের রেকর্ড গড়ার তালিকায় থাকা অন্য টাইগার বোলারদের মধ্যে রয়েছেন সোহাগ গাজী (৭৪/৬), মনজুরুল ইসলাম রানা (৮১/৬), ইলিয়াস সানি (৯৪/৬) ও নাঈমুর রহমান দুর্জয় (১৩২/৬)।

এমবি