আইসিসি'র সভাপতি থেকে পদত্যাগ করেছেন আ হ ম মুস্তফা কামাল। এরপর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি জানিয়েছে যে তার কোনো অভিযোগ নেই বলে পদত্যাগ পত্রে জানানো হয়েছে।
বিবৃতিতে আইসিসি বলেছে, "মি. কামাল বলেছেন যে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন এবং আইসিসির সকল সহযোগীর কাছে ক্ষমা প্রার্থণা করেছেন।"
আগামী ১৫ ও ১৬ এপ্রিল সভাপতি পদটি পূরণের বিষয় সিদ্ধান্ত নেয়া হতে পারে।
বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ার আলিম দার ও গোল্ড ভুলভাবে বাংলাদেশের বিপক্ষে বেশি কিছু সিদ্ধান্ত নেয়। এতে রেফারিদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
এর ফলে আইসিসি চেয়ারম্যানসহ অন্যদের তোপের মুখে পড়তে হয় কামালকে। এমন কি নিয়মানুযায়ী বিশ্বকাপের ট্রফি সভাপতির তুলে দেয়ার কথা থাকলেও কামালকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উঠতে দেয়া হয়নি। ফলে দেশে ফিরে বিমানবন্দরে পদত্যাগের কথা জানান তিনি।
২০১৪ সালে আইসিসি গঠনতন্ত্র পরিবর্তন করার পর সংস্থাটির সভাপতির পদটি আলঙ্কারিক পদে পরিণত হয়েছে এবং সব ক্ষমতা তথাকথিত তিন মোড়ল ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার কাছে তুলে দেয়া হয়েছে।
জেডআই





