১৯৩০ সাল থেকেই চলে আসছে বিশ্বকাপ ফুটবল। তবে খেলার সব নিয়ম সেই ১৯৩০ সাল থেকেই ছিল না। যেমনটি ছিল না কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর নিয়ম। কেউ জানেন কি লাল কার্ডের নিয়ম করা হয় কোন বিশ্বকাপে? আর সর্বপ্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার দুর্ভাগ্য হয়েছিল কার?
ঠিক আছে। কারো বলতে হবে না। আমি বলছি। ১৯৭০ সালের বিশ্বকাপ থেকে হলুদ কার্ড ও লাল কার্ড দেখানোর নিয়ম করা হয়। মেক্সিকোতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে কোনো খেলোয়াড়ই লাল কার্ড দেখেননি। চার বছর পরের বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখা সেই ব্যক্তিটি হলেন কার্লোস ক্যাজলি।
৪০ বছর আগের ঘটনা আজ আবার স্মরণ করার কারণ কি? কারণ অবশ্যই আছে। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বাকি আরো ৬৭ দিন। এই ৬৭'র সঙ্গে সম্পর্ক রয়েছে প্রথম লাল কার্ড দেখানোর সময়ের। ১৯৭৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি আর চিলি। সেই ম্যাচের ৬৭ মিনিটে বের্তি বোগটসকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ দেখেন চিলির ক্যাজলি। সেই সঙ্গে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় হিসেবে তার নাম ইতিহাসে যুক্ত হয়ে যায়।
খেলা
৬৭ দিন ৬৭ মিনিট
১৯৩০ সাল থেকেই চলে আসছে বিশ্বকাপ ফুটবল। তবে খেলার সব নিয়ম সেই ১৯৩০ সাল থেকেই ছিল না। যেমনটি ছিল না কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর নিয়ম। কেউ জানেন কি লাল





