শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের স্কোর ৩০০ ছাড়িয়ে গেছে। মুমিনুল হক আর মুশফিকুর রহীমের দুর্দান্ত পার্টনাশিপে এগিয়ে চলেছে বাংলাদেশ।
এখন বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩০১ রান। মুমিন ১৩৪ এবং মুশফিক ৭০ রানে ক্রিজে রয়েছেন। আজ আরো ১৮ ওভার খেলা বাকি আছে।
এর আগে তামিম ইকবাল ৫২ এবং ইমরুল কায়েস ৪০ রানে ক্রিজে রয়েছেন।
টসে জয় বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয় খেলাটি।
বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হলো মাহমুদুল্লাহ রিয়াদের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়াতেই টেস্টে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন রিয়াদ। তাই টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন তিনি।
এছাড়াও এ ম্যাচে টেস্ট অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাইম হাসান, তানবীর হায়দার ও আব্দুর রাজ্জাকের।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা একাদশ : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, ধনানঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিজ, নিরোশান ডিকবেলা, রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমাল, লক্ষন সান্দাকান ও লাহিরু কুমারা।
এমআর





