ঢাকা টেস্টের প্রথম দিনটা বেশ ভালোমতোই শেষ হয়েছিল। খেলা হয়েছিল ৮৮.১ ওভার। কিন্তু শুক্রবার দ্বিতীয় দিনে বৃষ্টি বাগড়া দিয়েছে।

শুক্রবার রাত থেকেই ঢাকার আকাশ কাঁদছে। এই মুহূর্তেও মিরপুরে বৃষ্টি হচ্ছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এমনকি প্রথম সেশনে খেলা শুরু হওয়ার তেমন সম্ভাবনাই নেই। দুই দল হোটেলেই রয়েছে।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। দিনের শেষ বলে আউট হন মোহাম্মদ শহীদ। ১৩ রানে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। প্রথম দিন দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি নিয়েছেন ৩টি করে উইকেট।

কেএইচ