প্রতিপক্ষের বিপক্ষে গোল করাটাকে স্বভাবে পরিণত করা ‘গোল মেশিন’ হিসেবে খ্যাত লিওনেল মেসি পেনাল্টিতে গড়লেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

প্রতিপক্ষের বিপক্ষে কঠিনতম গোলকেও সহজে করে ফেলার অস্বাভাবিক দক্ষ মেসি পেনাল্টিতে সহজ গোলের সময়ই যেন খেই হারিয়ে ফেলেন।

সর্বশেষ শনিবার গেটাফের বিপক্ষেও সেই মেসিকে দেখল ফুটবল বিশ্ব। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন তিনি। চলতি মৌসুমে এটা তার চতুর্থবারের মতো পেনাল্টি মিসের ঘটনা। আর ক্যারিয়ারে অষ্টম। যা ক্লাবের অন্য যে কোন খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ মিসের ঘটনা।

চলতি মৌসুমে ক্লাব হিসেবে বার্সেলোনারও এটা অষ্টমবারের মতো পেনাল্টি মিসের ঘটনা। লা লিগায় এক মৌসুমে যা অন্য কোন ক্লাবের নেই।এর ফলে এই ম্যাচে দুটি অনাকাঙ্খিত রেকর্ডের সাক্ষী হলো মেসি আর বার্সা।

ক্যারিয়ারে ১৫বার পেনাল্টি পান লিওনেল মেসি। যার মধ্যে গোল করেন মাত্র ৭টিতে। আর মিস বাকী ৮টিতে। পেনাল্টি মিসের কারণ সম্পর্কে মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রতিপক্ষ জানে যে, পেনাল্টি হলে আমার ডাক পড়বেই। ফলে তারা আমাকে নিয়ে গবেষণা করে। আমার ব্যাপারে আমার চেয়েও হয়তো ভালো ধারণা থাকে গোলরক্ষকদের।

 

এমআইএস।