বিরেন্দ্রর শেবাগের ঝড়ো ইনিংসে ধরাশায়ী হয়েছে রায়নারা। এতে শেবাগের সেঞ্চুরিতে (১২২) নির্ধারিত ওভারে ২২৬ রান তোলে পাঞ্জাব। এরপর জবাবে মাঠে নেমে সুরোশ রায়নার ব্যাটে জয়কে হাতের নাগালেই পেয়েছিল চেন্নাই। কিন্তু রায়না মাত্র ২৫ বলে ৮৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দুর্ঘটনা বসত রান আউটের শিকার হলে রান তোলার গতি হারিয়ে ফেলে চেন্নাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে উঠেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাইয়ের বিপক্ষে ২৪ রানের জয় পায় প্রীতি জিনতার দল।
শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব। শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন ওপেনিং ব্যাটসম্যান বিরেন্দ্রর শেবাগ। মনন ভোহরাকে সঙ্গে নিয়ে ১০ ওভার ৪ বলেই ১১০ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। যেখানে ভোহরার অবদান ৩১ বলে ৩৪ রান। এরপর মনন ভোহরা সাজঘরে ফিরলেও অপরপ্রান্তে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ব্যাটিং তান্ডব অব্যাহত রাখেন শেবাগ।
১৮ তম ওভারে আউট হওয়ার আগে মাত্র ৫৮ বলে ১২২ রানের টর্নেডো ইনিংস খেলেন শেবাগ। আইপিএল সপ্তমের সর্বোচ্চ ইনিংসটি খেলার পথে ১২টি দর্শনীয় চার এবং ৮টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ডেভিড মিলারও নিজের আক্রমণাত্ত্বক ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভয়ঙ্কর ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ১টি করে চার ও ছয়ে ১৩ রান করে আউট হন।
এরপর ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অবিশ্বাস্য ব্যাটিংয়ে মাত্র ৬ ওভারেই ১০০ রান তোলে চেন্নাই, যেখানে রায়নার একারই ৮৭ রান। এইদিন ওয়ান ডাউনে নেমে রায়না মাত্র ২৫ বলে ১২টি চার ও ৬টি ছক্কায় ৮৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। কিন্তু ষষ্ঠ ওভারে দুর্দান্ত খেলতে থাকা রায়না দুর্ঘটনা বসত রান আউটের শিকার হলে দলের আর কোন ব্যাটসমানই দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। ফলে ২৪ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মহেন্দ্র সিং ধোনির দলকে। শেষ দিকে অধিনায়ক ধোনি ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪২ রান করলে তা কেবল হারের ব্যাবধানই কমায়। এছাড়া রবিন্দ্র জাদেজা ২১ বলে ২৭ রান করেন।
দুই দলেরই দুইশ ছাড়ানো ইনিংসের দিনে উভয় দলের প্রায় বোলাররা ছিলেন অসহায়। অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা খেলোয়াড় মনোনিত হয়েছেন বিরেন্দ্রর শেবাগ।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ১ জুন ফাইনালে পাঞ্জাব মুখোমুখী হবে কলকাতার। কলকাতা দ্বিতীয় বারের মতো নাকি পাঞ্জাব প্রথম বার শিরোপা উৎসবে মেতে উঠবে তা দেখার জন্য ১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেট প্রেমিদের।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
খেলা
শেবাগের ঝড়ো ইনিংসে ধরাশায়ী রায়নারা
বিরেন্দ্রর শেবাগের ঝড়ো ইনিংসে ধরাশায়ী হয়েছে রায়নারা। এতে শেবাগের সেঞ্চুরিতে (১২২) নির্ধারিত ওভারে ২২৬ রান তোলে পাঞ্জাব। এরপর জবাবে মাঠে নেমে সুরোশ রায়নার ব্যাটে জয়কে হাতের নাগালেই পেয়েছিল চেন্নাই। কিন্তু রায়না মাত্র ২৫ বলে ৮৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে





