এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ২৬৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কারও এটি দ্বিতীয় ম্যাচ। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৬৪ রান।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে দুপুরে ব্যাট করতে নামে ভারত। শুরুটা তাদের তেমন ভালো হয়নি। ১০ ওভারে রান ওঠে মাত্র ৩৩। সঙ্গে হারাতে হয় ওপেনার রোহিত শর্মাকে। এরপর খেলার হাল ধরেন শিখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলি। ২৭তম ওভারে দলীয় ১৩৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। অজন্তা মেন্ডিসের বলে সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
দলীয় ১৭৫ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে ভারতের। সাজঘরে ফিরে যান আজাঙ্কা রাহানে। শিখর ধাওয়ান আউট হন দলীয় ১৯৫ রানের মাথায়। তার ব্যক্তিগত সংগ্রহ ৯৪ রান। ২০০ রানের মাথায় দিনেশ কার্তিককে ফেরান লংকান বোলার অজন্তা মেন্ডিস।
শ্রীলঙ্কার পক্ষে অজন্তা মেন্ডিস চারটি, সেনানায়েকে তিনটি এবং মালিঙ্গা ও ডি সিলভা একটি করে উইকেট নেন।
দুই দলেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে বিমার মেরে সমালোচিত হওয়া বরুন অ্যারনের জায়গায় দলে এসেছেন স্টুয়ার্ট বিনি। আর সুরঙ্গা লাকমলের পরিবর্তে মাঠে নামছেন অজন্তা মেন্ডিস।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
লঙ্কানদের লক্ষ্য ২৬৫
এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ২৬৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কারও এটি দ্বিতীয় ম্যাচ। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৬৪ রান।





