১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার চট্টগ্রামে চলমান বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে এসে নতুন এ মাইলফলক স্পর্শ করেছেন।

এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এসে জো রুটকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ১৫০ উইকেট তুলে নেন সাকিব। এর আগে ১৪৭টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেমাঠে নেমেছিলেন তিনি।

প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর ১৫০ ছুঁতে বাকি ছিল মাত্র একটি উইকেট। যা রুটের উইকেটটি তুলে নেওয়ার মাধ্যমে পূর্ণ করেন সাকিব। অবশ্য এর পরপরই বেন ডাকেটের উইকেটটি তুলে নিয়ে১৫০ ছাড়িয়ে ফেলেন বাঁহাতি এই স্পিনার।

প্রসঙ্গত, সাকিবের পরবাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে তিন অঙ্কের ঘরে আছে একমাত্র মোহাম্মদ রফিকের নাম। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেযার সংগ্রহে আছে ১০০ উইকেট।

এসএম