বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যাসনরা চারের মারে এগিয়ে চলছে। একমাত্র ছক্কা হাঁকানো ওয়ার্নার আগেই বিদায় নিয়েছেন। তারপর থেকে উইকেট খরায় ভুগছে ভারত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন অ্যারোন ফিঞ্চ (৪২) ও স্টিভ স্মিথ (৫৩)।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে বিরাট কোহলির তালুবন্দী হন ডেভিড ওয়ার্নার। ৭ বলে মাত্র ১২ রান করেই বিদায় নিলেন তিনি।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
জেডআই





