টানা চতুর্থবারের মত ইতালিয়ান সিরি’আ লীগের শিরোপা জিতলো জুভেন্টাস। শনিবার রাতে নিজেদের ৩৪তম ম্যাচে জুভেন্টাস ১-০ গোলে হারায় সাম্পদোরিয়াকে। ফলে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।
জিতলেই ৩৪তম ম্যাচে শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণ নিয়ে প্রতিপক্ষের মাঠে খেলতে নামে জুভেন্টাস। তাই ম্যাচের শুরু থেকেই বেশ সর্তকতা অবলম্বন করে দলটি। এরই মাঝে ৩২ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় জুভেন্টাস। মিডফিল্ডার আরথুর আবিদালের গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পর আক্রমণ ধার খুব বেশি বাড়াতে পারেনি জুভেন্টাস। কারন এরমাঝে মধ্যমাঠের দখল নেয় সাম্পদোরিয়া।
তাই হঠাৎ হঠাৎ আক্রমণ শানালেও রক্ষণদূর্গ সামলাতেই বেশি ব্যস্ততা দেখায় জুভেন্টাস। শেষ পর্যন্ত রক্ষণদূর্গ সামলিয়ে ঐ এক গোলেই ম্যাচ জয় নিশ্চিত করে জুভেন্টাস। সেই সাথে শিরোপা জয়ও নিশ্চিত হয়ে যায় তাদের।
এই নিয়ে টানা চারবার শিরোপা জয়ের কীর্তি গড়লো জুভেন্টাস। আর ৩১তমবারের মত ইতালিয়ান সিরি’আর শিরোপা জয়ের নজির গড়লো জুভেন্টাস।
জেডআই





