একদিনের বিশ্রামের পর মঙ্গলবার অনুশীলন করবেন ক্রিকেটাররা। ২টি ওয়ানডে ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো দল নিয়ে মঙ্গলবার বিকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল ৪টায় অনুশীলন করবে বাংলাদেশ।

একদিনের অবকাশে মুমিনুল হক তার নিজ বাড়ি কক্সবাজারে গেলেও বাকিরা চট্টগ্রামেই রয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালও হোটেলে ছিলেন না সোমবার। তিনি তার বাড়িতে সময় কাটিয়েছেন। এ ছাড়া ওয়ানডে দলে নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা সবাই চট্টগ্রামে রবিবার রাতেই এসে পৌঁছেছেন। মুমিনুল এবং তামিম বিকালের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে জিম্বাবুয়ে। এরই মধ্যে ৩-০ ব্যবধানে অতিথি দল স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে।

আগামী ২১ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ২টি ওয়ানডে ম্যাচ। জিম্বাবুয়ের সিরিজের বাকি ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতত হবে ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।

২ ম্যাচের বাংলাদেশ দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ছাব্বির রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানী ও জুবায়ের হোসেন লিখন।

এএইচ