ছুটি কাটাতে বর্তমানে ইংল্যান্ডে আছেন রিচার্ড হ্যালসল। তবে সেখানে থেকেও বিসিবির দেওয়া একটা দায়িত্ব পালন করবেন জাতীয় দলের ফিল্ডিং কোচ। কাল সাসেক্সের হয়ে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানের খোঁজখবর রাখবেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘ইংল্যান্ডে মুস্তাফিজের কোনো সমস্যা হলে সেটা রিচার্ড (হ্যালসল) দেখবেন। তাঁকে মুস্তাফিজের খোঁজখবর রাখতে বলা হয়েছে।’

আইপিএল থেকে চোট নিয়ে ফেরা বাঁহাতি পেসার মুস্তাফিজ প্রায় দেড় মাসের পূনর্বাসন প্রক্রিয়া শেষে কাল সকালে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছেন।

তাঁর ফিটনেস ট্রেনিংয়ের ব্যাপারে প্রয়োজনে বিসিবির ফিজিও সাসেক্সের ফিজিওর সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানিয়েছেন আকরাম, ‘মুস্তাফিজ তাঁর ফিটনেস রিপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ-পত্র সঙ্গে নিয়ে গেছে। তারপরও প্রয়োজন হলে আমাদের ফিজিও সাসেক্সের ফিজিওর সঙ্গে ওর ব্যাপারে যোগাযোগ করবে।’

গত ৯ জুলাই পুনর্বাসন ও অনুশীলন শেষ হয় মুস্তাফিজের। সাসেক্সের আশা ছিল ১৫ জুলাইয়ের ম্যাচেই ‘কাটার মাস্টার’কে দলে পাবে তারা। কিন্তু ভিসা পেতে সপ্তাহখানেক সময় লাগায় মুস্তাফিজ যেতে পারলেন কাল।

এফএফ