বেলা ১১টায় এক ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের ক্রিকেটেশ্বর শচীন রমেশ টেন্ডুলকার। মাত্র ৮ ঘন্টার এই সফরে গাজী ট্যাংক ক্রিকেটার্স নাম বদল করে রাখা "লিজেন্ডস অব রূপগঞ্জের" লোগো ও জার্সি উন্মোচন ছাড়াও আরো কয়েকটি সমাজিক ও সচেতনতামূলক কাজে অংশ নেবেন এই মাস্টার ব্লাস্টার।গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিক ও শচীনের বন্ধুবর লুৎফর রহমান বাদলের আমন্ত্রণে আজ (মঙ্গলবার)।

বেলা ১১টায় ব্যক্তিগত বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে চলে যাবেন লুৎফর রহমান বাদলের ক্লাবের উৎসভূমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

বেলা সাড়ে বারোটায় তিনি রুপগঞ্জে যান। নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি ছোট বাচ্চাদের হাত ধোয়ার পদ্ধতি শিখিয়েছেন । বর্তমানে তিনি ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

বিকেল ৩টায় অংশ নেবেন লুৎফর রহমান বাদলের ক্লাবের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে। হোটেল প্যানপ্যাসেফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান অধিনায়কসহ অন্যান্যরা অংশ নেবেন।

শচীনের সঙ্গে থাকবেন আইসিসির সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। লোগো উন্মোচন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী শুভ্রদেব। আট ঘণ্টার ব্যস্ত সময় কাটিয়ে রাতেই ঢাকা ছাড়বেন শচীন টেন্ডুলকার।

ইআর