উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতে সেমিফাইনালের ফিরতি লেগে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময় বুধবার রাতের এই ম্যাচে রিয়ালের জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই।

খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদো ফিরলেও থাকছেন না করিম বেনজেমা। খেলতে পারবেন না দলে অপরিহার্য আরেক ফুটবলার কাসেমিরোও।

এ নিয়ে রিয়াল কোচ জিদান বলেন, রোনালদো শতভাগ ফিট আছে। তবে বেনজেমা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয় এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর কাসেমিরোর চোট নেই, শুধু ফুলে গেছে। তবে তাকেও মাঠে না নামানোর সিদ্ধান্ত রয়েছে।

এদিকে রোনালদো ফিরলেও অপেক্ষাকৃত পূর্ণ শক্তির রিয়াল মাঠে থাকবে না বলে সুযোগটা নিতে চায় ম্যান সিটি।

এর আগে শেষ চারের প্রথম লেগে ম্যান সিটির বিপক্ষে গোল শূন্য ড্র করে রিয়াল।

ওএফ