শ্রীলঙ্কান ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগেও ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এ কথা আশরাফুল নিজেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র কাছে স্বীকার করেছেন।
বৃহস্পতিবার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে শ্রীলঙ্কান পত্রিকা "ডেইলি মিরর"।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা আগেই স্বীকার করেছিলেন আশরাফুল। ফলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাবেক এই অধিনায়ক।
আইসিসির কাছে আশরাফুল আরো জানিয়েছেন যে ২০১২ সালের ২৬ আগস্টে রুহুনু রয়্যালস ও ওয়াইয়াম্বা ইউনাইটেডের ম্যাচ পাতানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন।
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) রুহুনার হয়ে খেলেছিলেন আশরাফুল।
জেডআই





