ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের প্রথম পাওয়ার প্লেতে মাত্র একটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। ইনিংসে দ্বিতীয় বলে মুস্তাফিজুর রহমানের শিকার একটি উইকেটই টাইগারদের অর্জন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন শিখর ধাওয়ান (৩৬) ও বিরাট কোহলি (২২)।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে টস জয়ী ভারত। তবে বল হাতে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে পাওয়ার প্লে'র বাকি সময় দাপট দেখায় ভারতীয় ব্যাটসম্যানরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সিরিজটি নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা।

জেডআই