ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১০ রান। হাতে দুই উইকেট। তৃতীয় বলে সুলেইমান বেন ছক্কা হাঁকান। শেষ তিন বলে দরকার তিন রান। চতুর্থ বলে কোনো রান হয়নি।

পঞ্চম বলে বেন আউট। তার মানে, শেষ বলে তিন রান চাই ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডার নিলেন এক রান। রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলংকা নাটকীয়ভাবে এক রানে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে গেল।

আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকার।

বুধবার বুলাওয়েতে ৬৫৯ রানের ম্যাচের শেষের দিকে শ্রীলংকার সিমাররা দুর্দান্ত বোলিং করেছেন। শেষ পাঁচ ওভারে মাত্র দুটি বাউন্ডারি তারই প্রমাণ।

একেবারে জয়ের চৌকাঠ থেকে ওয়েস্ট ইন্ডিজ ফিরে যাওয়ায় বিফলে গেল এভিন লুইসের প্রথম সেঞ্চুরি (১৪৮)। ওডিআইতে এই প্রথম ৩০০-র বেশি রান তাড়া করে প্রায় জিতেই গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ রক্ষা হল না তাদের।

৩৩১ তাড়া করতে নামা উইন্ডিজ ৪৫ ওভার পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। কার্লোস ব্রাফেট ও হোল্ডার ৪৫ রান তুলেছিলেন সপ্তম উইকেটে।

সেখান থেকে ১০ বলে দরকার ছিল ১৯। ২৬২ রানে ছয় উইকেট হারানো ক্যারিবীয়দের ৬৯ রান দরকার ছিল ৫৭ বলে।

এরআগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইতে শ্রীলংকা সর্বোচ্চ স্কোর দাঁড় করায়। এর মূলে রয়েছে ডিকওয়েলা, কুশাল মেন্ডিস ও ধনঞ্জয়ের হাফ সেঞ্চুরি।

ওপেনার ধনঞ্জয় ৫৮ এবং ডিকওয়েলা ও মেন্ডিস দু’জনই সমান ৯৪ রান করেন। তিনটি উইকেট নেন উইন্ডিজ অধিনায়ক হোল্ডার।

মাহমুদ.