পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ৫৫০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ সংগ্রহ করে ১ উইকেটে ৬৩ রান। তামিম ইকবাল ৩২ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সেখান থেকে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছেন দু'জন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট ৮১ রান। তামিম ৪০ মুমিনুল ২৭ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য এখনো ৪৬৯ রান করতে হবে টাইগারদের।
এর আগে ৮ উইকেটে ৫৫৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রান।
কেএইচ





