বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাসাকাদজার পরে সিবান্দাকেও সাজঘরে ফেরত পাঠালেন মাশরাফি। পরের ওভারে তিনি সিকান্দার রাজাকেও সাজঘরে ফেরত পাঠিয়ে দেন।

২৫২ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নামেন জিম্বাবুয়ের দুই ওপেনার মাসাকাদজা এবং সিকান্দার রাজা। তবে, জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই মাশরাফি তুলে নেন মাসাকাদজার উইকেট। সফরকারী ওপেনার শুন্য হাতেই মাশরাফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।  সিরিজের লিড বাড়াতে আজকের ম্যাচে জয় ভিন্ন কিছু চিন্তা করছে না মাশরাফি বাহিনী।

এর আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করা স্বাগতিক বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করেছে ২৫১ রান। ফলে, সিরিজে সমতা আনতে হলে সফরকারী জিম্বাবুয়েকে করতে হবে ২৫২ রান।

জেআই