ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। বিশ্বকাপে দুর্দান্ত খেলার জন্য এই পুরস্কার তাকে দেয়া হয়।
ব্রাজিল বিশ্বকাপে দলের সাত ম্যাচে চারবারই ম্যাচসেরা পুরস্কার জিতেছিলেন মেসি। তার কৃতিত্বেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





