সর্বকালের সেরা ক্রীড়াবিদ বক্সার মুহাম্মদ আলীকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। অ্যারিজোনার কোনো একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার সঙ্গে দুই মেয়েসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।

৭৪ বছর বয়সী সাবেক এ হেভিওয়েট চ্যাম্পিয়নের শারিরীক অবস্থা দ্রুতই ‘অবনতি’ হচ্ছে। পরিবারের সদস্যরা তার কাছেই আছেন এবং যেকোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

মুহাম্মদ আলীর তৃতীয় স্ত্রী ভেরোনিকা পোরশে শুক্রবার (০৩ জুন) জানান, দুই মেয়ে লায়লা ও হানা তাদের বাবাকে দেখতে হাসপাতাল গেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

দুই মেয়ের হাসপাতালে মুহাম্মদ আলীকে দেখতে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন দ্বিতীয় স্ত্রী খালিল্লা।

এদিকে, মুহাম্মদ আলীর শারিরীক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন কথা বলছে। অনেকে কার অবস্থা ‘স্থিতিশীল’ বলছে।

গত বৃহস্পতিবার (০২ জুন) ‘অনিয়মিত শ্বাসকষ্টজনিত’ সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন মুহাম্মদ আলী। এর আগেও বহুবার তাকে হাসপতালে ভর্তি করা হয়।

১৯৮১ সালের বক্সিং থেকে অবসরের তিন বছরের মাথায় পারকিনসন্স ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন মুহাম্মদ আলী।

সবশেষ মারাত্মক মূত্রনালীর সংক্রমণে ভুগে ২০১৫ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদ।

এমবি