পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের গাড়ি রাস্তায় গুলিবিদ্ধ হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।

করাচি জাতীয় স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্প পরিচালনা করছেন ওয়াসিম। বুধবার সেখানে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন সাবেক এই ক্রিকেটার।

পুলিশ জানিয়েছে, রাস্তায় দু'গ্রুপের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে একজন গুলি ছোঁড়ে যা, ওয়াসিমের গাড়ির টায়ারে লাগে।

উপস্থিতি পুলিশ কর্মকর্তারা বলেছেন যে ওয়াসিম আকরামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যবশত তিনি এই দুঃখজনক অবস্থায় পড়ে যান।

কিন্তু ওয়াসিম আকরাম ভিন্ন দাবি করেছেন, "একটি গাড়ি আমার গাড়িকে ধাক্কা দিয়েছিল। আমি যখন তাকে পাশ কাটিয়ে যেতে বললাম, তিনি নেমে গুলি ছুঁড়লেন। তাকে দেখে একজন কর্মকর্তা মনে হয়েছে।"সূত্র:ডন

জেডআই